পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

“তোমাদের সম্মুখে খুব বড় কাজ রহিয়াছে, লক্ষ লক্ষ মানুষ ক্রমশঃ ডুবিতেছে, তাহাদের উদ্ধার কর।”

ছবি
  “ তোমাদের সম্মুখে খুব বড় কাজ রহিয়াছে , লক্ষ লক্ষ মানুষ ক্রমশঃ ডুবিতেছে , তাহাদের উদ্ধার কর। ” – স্বামী বিবেকানন্দ   হে লাহোরবাসী যুবকবৃন্দ , আবার সেই বিশাল অদ্বৈতভাবের পতাকা উড্ডীন কর — কারণ আর কোন ভিত্তির উপর সেই অপূর্ব প্রেম প্রতিষ্ঠিত হইতে পারে না ; যতদিন না তোমরা সেই এক ভগবানকে একভাবে সর্বত্র অবস্থিত দেখিতেছ , ততদিন তোমাদের ভিতর সেই প্রেম জন্মিতে পারে না ; সেই প্রেমের পতাকা উড়াইয়া দাও। ওঠ , জাগো , যতদিন না লক্ষ্যে পৌঁছিতেছ , ততদিন নিশ্চিন্ত থাকিও না ; ওঠ , আর একবার ওঠ , ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না। অন্যকে যদি সাহায্য করিতে চাও , তবে তোমার নিজের ‘ অহং ’ বিসর্জন দিতে হইবে। খ্রীষ্টানদের ভাষায় বলিঃ ঈশ্বর ও শয়তানের সেবা কখনও এক সঙ্গে করিতে পার না। বৈরাগ্যবান্ হও — তোমাদের পূর্বপুরুষগণ বড় বড় কাজ করিবার জন্য সংসার ত্যাগ করিয়াছিলেন। বর্তমানকালে এমন অনেকে আছেন , যাঁহারা নিজ নিজ মুক্তির জন্য সংসার ত্যাগ করিয়াছেন। তোমরা সব ছুঁড়িয়া ফেলিয়া দাও , এমন কি নিজেদের মুক্তি পর্যন্ত দূরে ফেলিয়া দাও ; যাও , অন্যের সাহায্য কর। তোমরা সর্বদাই বড় বড় কথা বলিতেছ , কিন্তু তোমাদের সম...